আবার অশান্ত ফলতা! দফায় দফায় উত্তেজনা, পুনর্নির্বাচনের দাবি তুললেন গ্রামবাসীদের একাংশ, রিপোর্ট তলব কমিশনের

শুক্রবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফলতায়। শনিবারও একই দাবিতে পথে গ্রামবাসীদের একাংশ। ফলতার এই অশান্তি এবং এবং বিজেপিকে ভোট দেওয়ার কারণে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম, দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন হচ্ছে। কিন্তু সেই তালিকায় নেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা। শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সেখানে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বিজেপিতে ভোট দেওয়ার কারণে বাড়ি এসে এসে হুমকি দিচ্ছে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় নাম জড়িয়েছে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের।

গ্রামবাসীদের একাংশের অভিযোগ, জাহাঙ্গির-ঘনিষ্ঠ এক গ্রাম পঞ্চায়েত প্রধান ইসরাফিল সর্দারের নেতৃত্বে হুমকি দেওয়া হচ্ছে। সেই অভিযোগ তুলে শনিবার ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, অবিলম্বে জাহাঙ্গির-ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে। আর ফলতায় পুনর্নির্বাচন করাতে হবে কমিশনকে। অনেকে আবার জাহাঙ্গিরের গ্রেফতারির দাবি তুলেছেন। ফলতার এই অশান্তি এবং বিজেপিকে ভোট দেওয়ার কারণে মারধরের ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফলতায়। বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ফলতার হাশিমনগর। শনিবারও ওই একই এলাকায় উত্তেজনা ছড়ায়। হাশিমনগর এলাকার বাসিন্দাদের একাংশ তথা বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। তার প্রতিবাদ করায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু লোকজন হামলা চালিয়েছেন। বিজেপির কর্মী এবং সমর্থকদের মারধর করা হয়েছে। শুক্রবারও জাতীয় সড়ক অবরোধ করেছিল তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যায়। তবে শনিবার নতুন করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন। এক বিক্ষোভকারীর কথায়, ‘‘বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে। আমরা ইসরাফিলের গ্রেফতারি চাই। কিন্তু রাজ্য পুলিশ কোনও পদক্ষেপ করেনি। আমরা চাই ওকে গ্রেফতার করা হোক। আর চাই ফলতায় দু’টি বুথ আছে, যেখানে পুনর্নির্বাচন করা হোক।’’ বিক্ষোভকারীদের দাবি, ‘‘ফলতায় পুনর্নির্বাচন চাই।’’ কেউ কেউ পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন। যদিও ঘটনাস্থলে থাকা এক পুলিশ আধিকারিক জানান, কোনও লাঠিচার্জ হয়নি।

দ্বিতীয় দফা ভোটের শুরু থেকেই উত্তপ্ত ফলতা। পুলিশ পর্যবেক্ষক বনাম তৃণমূল প্রার্থীর ‘ঠান্ডা যুদ্ধ’ দেখা গিয়েছে সেখানে। তবে ভোটের দিনেও দিনভর খবরের শিরোনামে ছিল ফলতা। ওই কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপির অভিযোগ ওঠে। অভিযোগ, ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের ইভিএমে ‘টেপ’ লাগানো হয়েছে। শুধু ওই দুই বুথ নয়, আরও কয়েকটি বুথ থেকেও নানা অভিযোগ প্রকাশ্যে আসতে থাকে। বিরোধীরা ফলতার ৩২টি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলেন। তবে ওই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে কি না, তার স্ক্রুটিনি প্রক্রিয়া খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গের ভোটের জন্য কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে নির্দেশ দেন। সেই নির্দেশ মতো পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লিতে প্রস্তাব পাঠান বিশেষ পর্যবেক্ষক। সূত্রের খবর, তিনি ফলতার ৩০টি বুথে পুনর্নির্বাচন করার কথা জানিয়ে প্রস্তাব পাঠিয়েছে কমিশনকে। যদিও এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি কমিশনের তরফে

  • rgsamachar

    Related Posts

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ঠেকাতে এ বার কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। খুচরো ওষুধের দোকানে নজরদারি বাড়াতে সিসিটিভি বাধ্যতামূলক করার প্রস্তাব দিল স্বাস্থ্য মন্ত্রক। ১৯৪৫ সালের ড্রাগ্‌স বিধি সংশোধন…

    Read more

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    মোবাইল বা অনলাইন পেমেন্ট কি আর ফ্রি নয়? এর উত্তর হল, সাধারণ গ্রাহকদের জন্য এটি এখনও সম্পূর্ণ বিনামূল্যে, তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু নিয়মের বদল হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে দোকানে কেনাকাটা করা,…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?

    নকভির হাত থেকে ট্রফি নেবেন না হরমনপ্রীতেরা, আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড! বিতর্কে প্রথম মুখ খুলল দল

    ব্রিক্‌‌সের শেষ দিনে সাত দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী, বিরোধীরা গেলেনই না! হাজির পদ্মের ছয় মুখ্যমন্ত্রী

    ডেঙ্গি রুখতে জারি দ্বিতীয় দফার সতর্কতা