সপ্তাহান্তেও আকাশের মুখ ভার

সপ্তাহান্তেও আকাশের মুখ ভার। রবিবাসরীয় সকাল বৃষ্টিতে ভেজা। গভীর নিম্নচাপ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। খুব ধীরে এগোচ্ছে ঝাড়খণ্ড অভিমুখে। নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাস। দমকা ঝোড়ো বাতাসে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে হালকা বাতাস বইতে পারে। বেলার দিকে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম।
শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস কম।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ থেকে ৯৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৩৩.১ মিলিমিটার।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?