ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে

শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়লো মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধির সাথে গত এক সপ্তাহে গঙ্গায় তলিয়ে গেল প্রায় দশটি বাড়ি। আজ সকাল থেকে তলিয়ে যায় দুটি বাড়ি তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। একসাইডে গঙ্গা ভাঙান হতে হতে হঠাৎ করে অন্য সাইডে ভাঙ্গন প্রবেশ করাই কার্যত বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র সবকিছু গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে। এলাকা জুড়ে যেন আতঙ্ক আর হাহাকার সৃষ্টি হয়েছে। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় মালামাল এবং আসবাবপত্র তলিয়ে যাওয়াই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশে প্রায় শতাধিক পরিবার বাড়ির শেষ আসবাবপত্র টুকু নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলেও এই মুহূর্তে গত দুদিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙ্গনের আতঙ্ক আর উদ্বেগ আরো ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?