সমস্ত বিনিয়োগকারীকে স্বাগত, শুধু ফ্রড না হলেই হল! গত সরকারে সব ফ্রড ছিল: শিল্প সম্ভাবনা নিয়ে শুভেন্দু

 তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ওই পরিবারের খুদে দুই সদস্যের অভিভাবক হিসেবে তিনি পাশে থাকবেন। আর বাকি দুই মৃত ভিন্‌রাজ্যের বাসিন্দা। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই।

কল্পনাদের বাড়ি থেকে বেরিয়ে একাধিক ইস্যু নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, ‘‘এটা বাঙালি হিন্দুদের পুজো। (আমার) একটাই প্রার্থনা পশ্চিমবঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধি আসুক। যুবক-যুবতীদের কর্মসংস্থান হোক। পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরে আসুন। অন্নদাতা কৃষকের ভাল হোক।’’

রাজ্যের শিল্প এবং শিল্প সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গিয়েছে। ‘ভূমিপূজন’ করে এসেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এটা কন্টিনিউয়াস (প্রতিনিয়ত) চলবে। প্রত্যেক মাসেই কিছু না কিছু করব আমরা। আমাদের বড় বড় শিল্প গোষ্ঠীগুলো এগিয়ে আসছে। রাজ্য এবং জাতীয় স্তরের শিল্পগোষ্ঠী আগ্রহ দেখাচ্ছে।’’ ওই প্রসঙ্গে তৃণমূল আমলে রাজ্যের শিল্প ব্যবস্থা এবং পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রতিবছর বাণিজ্য সম্মেলন হত। বর্তমান মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ‘‘আমাদের এখানে সবাইকে স্বাগত। শুধু ‘ফ্রড’ (প্রতারক) না হলেই হল। আগের সরকারের সময় তো সব ‘ফ্রড’ (প্রতারক) ছিল। বিজিবিএস করে শত শত কোটি টাকা ধ্বংস করেছে। আমরা তো চা-বিস্কুট, চা-শিঙাড়ায় (বৈঠক) শেষ করি। আগের সরকার যা করে গিয়েছে তার বাস্তব রূপায়ণ তো মানুষ দেখেছেন।’’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য থেকে শিক্ষাক্ষেত্রে প্রচুর কাজ হবে। এ বার যুবক-যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন আইআইটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হচ্ছে। আদানি-সহ বড় বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

  • rgsamachar

    Related Posts

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সাইরাংগামী ট্রেনটি। প্রথমে লাইনচ্যুত হয় ইঞ্জিন। তার পরে একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়।…

    Read more

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    লাল ধুলোয় মোড়া বিশাল এক মরুভূমি— মহাকাশ থেকে মঙ্গলের দিকে তাকালে তেমনই চোখে পড়ে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলছে, মঙ্গলের সেই লাল ধুলো ভবিষ্যতের অভিযান পরিকল্পনা ভেস্তে দিতে পারে।…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাঁচ জন যাত্রী নিয়ে বদরীনাথ থেকে ফিরছিল জোশীমঠে! আশঙ্কা প্রাণহানির

    সমস্ত বিনিয়োগকারীকে স্বাগত, শুধু ফ্রড না হলেই হল! গত সরকারে সব ফ্রড ছিল: শিল্প সম্ভাবনা নিয়ে শুভেন্দু

    পুরনো মামলায় গ্রেফতার মমতা শিবিরের নেতা, চোরবাগান নিয়ে মুখ খুলেই ধৃত? প্রতিবাদে থানায় কুণাল, বাইরে বিজেপির বিক্ষোভ

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ