পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের অনুমান এগুলি চুরির ফোন। এই অভিযোগে দুই ব্যক্তিকেই আটক করা হয়।

ধৃতদের নাম ইমরান আহমেদ (২৩) এবং আসিফ আলি ওরফে ছোটু (৩২)। ইমরান বাংলাদেশের শরিয়তপুর জেলার বাসিন্দা। আসিফের বাড়ি উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকায়।

ব়ৃহস্পতিবার রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে কিড স্ট্রিটের ক্লাসিক হোটেলের কাছ থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া সিমগুলি বাজেয়াপ্ত করা হয়। পার্ক স্ট্রিট থানায় দু’জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এর পিছনে কোনও বড় চক্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে এই প্রথম নয়। এর আগেও পশ্চিমবঙ্গ থেকে ফোন চুরি করে বাইরে পাচার করার ঘটনা ঘটেছে। বিগত পাঁচ বছরে ন’জন বাংলাদেশি নাগরিককে ফোন চুরির দায়ে গ্রেফতার করেছে পুলিশ।

  • rgsamachar

    Related Posts

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    ওল্ড মঙ্ক ব্র্যান্ডটি সম্প্রতি খবরের শিরোনামে ছিল। বোম্বে হাইকোর্ট এটিকে রাম হিসেবে বিক্রি করার বিষয়ে আপত্তি জানিয়েছে। অভিযোগ উঠেছে যে, একটি নিরপেক্ষ স্পিরিটে রামের ফ্লেভার মেশানো হয়। এখন, যদি আমরা…

    Read more

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ঠেকাতে এ বার কড়া পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। খুচরো ওষুধের দোকানে নজরদারি বাড়াতে সিসিটিভি বাধ্যতামূলক করার প্রস্তাব দিল স্বাস্থ্য মন্ত্রক। ১৯৪৫ সালের ড্রাগ্‌স বিধি সংশোধন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?

    নকভির হাত থেকে ট্রফি নেবেন না হরমনপ্রীতেরা, আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড! বিতর্কে প্রথম মুখ খুলল দল