পুরনো মামলায় গ্রেফতার মমতা শিবিরের নেতা, চোরবাগান নিয়ে মুখ খুলেই ধৃত? প্রতিবাদে থানায় কুণাল, বাইরে বিজেপির বিক্ষোভ

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতা মজিদ আনসারিকে তিন বছরের পুরনো একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তার প্রতিবাদে শুক্রবার আমহার্স্ট স্ট্রিট থানার সামনে অবস্থানে বসে পড়েন কুণাল ঘোষ। অভিযোগ, চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পর যাঁরা মুখ খুলেছেন, প্রভাবশালীদের যোগ নিয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, মজিদ তাঁদের এক জন। ওই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কুণাল থানায় গেলে বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন। কুণালের বিরুদ্ধে তাঁরা থানার বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


পুলিশ সূত্রে খবর, মজিদের বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানি এবং ভয় দেখানোর অভিযোগ রয়েছে। দাবি, মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ২০ লক্ষ টাকা চেয়েছিলেন তিনি। ২০২৩ সালের ওই মামলায় মজিদ ছাড়াও অভিযোগ ছিল আরও ১০ জনের বিরুদ্ধে। সেই মামলাতেই পদক্ষেপ করে পুলিশ। কুণালের অভিযোগ, সাজানো মামলায় ধরপাকড় শুরু হয়েছে। ধৃতের পাশে আছেন তিনি। সমাজমাধ্যমে কুণাল লিখেছেন, ‘‘চোরবাগানের ঘটনায় প্রভাবশালী যোগ নিয়ে তৃণমূলের যারা বিক্ষোভ দেখিয়েছে, প্রতিবাদ করছে, তাদের পুলিশ দিয়ে হয়রানি, পুরনো বা সাজানো মামলায় গ্রেফতার শুরু করেছে সরকার। জোড়াসাঁকো, আমহার্স্ট স্ট্রিট থানা নেমে পড়েছে। এর তীব্র প্রতিবাদ করছি। চোরবাগানে মাথাদের ছেড়ে পুলিশ প্রতিবাদীদের কণ্ঠরোধে নেমেছে।’’


কুণালের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, ‘‘অন্যায় করলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অন্যায় ভাবে কাউকে ধরা হলে সেটা আদালত দেখবে। এত ছটফট করার কী আছে?’’

গত ১৭ অক্টোবর চোরবাগানের ঘটনার পর থেকে মণ্ডপ এবং পুজো কমিটির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মণ্ডপে ভুয়ো ঘোষণা করে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। সেই ঘোষণা সংক্রান্ত মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কুণালের দাবি, মূল মাথাদের আড়াল করা হচ্ছে। আসল অপরাধীরাও শাস্তি পাচ্ছেন না। বরং যাঁরা এই ঘটনার পর প্রভাবশালীদের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন, তাঁদের অযথা হেনস্থা করা হচ্ছে। কুণাল বেশ কিছু ক্ষণ একাই থানার সামনের সিঁড়িতে বসেছিলেন। পরে ওসি তাঁকে ভিতরে নিয়ে যান।

কুণাল থানায় এসেছেন শুনে এলাকার বিজেপি কর্মীরা সেখানে জড়ো হন এবং বিক্ষোভ দেখান। কুণালকে ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

  • rgsamachar

    Related Posts

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    জোড়া মিছিল রুখতে ৫০০০ পুলিশ, র‌্যাফ মোতায়েন করা হয়েছে। যন্তরে মন্তরমুখী সমস্ত রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। অশোক রোড এলাকাকেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-আন্দোলন…

    Read more

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    পুরনো মামলায় গ্রেফতার মমতা শিবিরের নেতা, চোরবাগান নিয়ে মুখ খুলেই ধৃত? প্রতিবাদে থানায় কুণাল, বাইরে বিজেপির বিক্ষোভ

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে