Durga Puja 2024 IMD latest weather update: পঞ্চমী থেকেই রাজ্য জুড়ে আবহাওয়ার ম্যাজিক! বৃষ্টি হবে কি? পুজোয় বেরোনোর আগে জেনে নিন বিরাট আপডেট

বর্ষা যেন এবার শেষই হচ্ছিল না, তাই দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে উৎকণ্ঠাও বাড়ছিল রাজ্যবাসীর মনে। বৃষ্টিতে ভেস্তে যাবে না তো পুজো? সব জল্পনার অবসান, পুজোর আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, পঞ্চমী থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি হলেও বৃষ্টির তেমন প্রভাব পড়বে না পুজোতে। স্বস্তির খবর উত্তরবঙ্গের ক্ষেত্রেও। উত্তরবঙ্গের কোনও জেলাতেই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। অর্থাৎ ঠাকুর দেখা তো বটেই, যাঁরা পাহাড়ে ঘুরতে যাবেন বলে টিকিট কেটে রেখেছেন, তাঁদের জন্যও খুশির খবর। অর্থাৎ, আগামী দশমী পর্যন্ত দুই বঙ্গেই বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও বৃষ্টি হলেও পুজোতে যারা ঠাকুর দেখতে বেরোবেন তাঁরা নিশ্চিন্ত হতে পারেন।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?