চলতি অর্থবর্ষের তুলনায় ভারতে জিডিপি বৃদ্ধির হার বাড়ছে! পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষায়, লোকসভায় পেশ করলেন নির্মলা

সমীক্ষায় ইঙ্গিত যে, আন্তর্জাতিক নানা ঘটনা বাণিজ্যে প্রভাব ফেললেও ভারতে বৃদ্ধির হার মাথা তুলছে। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক ঝুঁকি এড়িয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে সমীক্ষায় গঠনমূলক সংস্কারের পক্ষে সওয়াল করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবর্ষে ভারতে জিডিপি (দেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন) বৃদ্ধির হার চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) তুলনায় বাড়ছে। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় ‘অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬’ রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাস, ২০২৬-২৭ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৮ শতাংশ থেকে ৭.২ শতাংশ। গত বছরের সমীক্ষায় ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৬.৩ থেকে ৬.৮ শতাংশ পর্যন্ত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল।

সমীক্ষায় ইঙ্গিত যে, আন্তর্জাতিক নানা ঘটনা বাণিজ্যে প্রভাব ফেললেও ভারতে বৃদ্ধির হার মাথা তুলছে। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক ঝুঁকি এড়িয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে সমীক্ষায় গঠনমূলক সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। সমীক্ষায় এ-ও বলা হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রত্যাশামাফিক উৎপাদনশীলতা বজায় রাখতে না-পারলে অর্থনৈতিক বোঝা চাপতে পারে।

রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করেছে আমেরিকা। ভারতীয় পণ্যের উপর ওই বিপুল পরিমাণ শুল্ক আরোপের পরেই বহু সমীক্ষক সংস্থা ভারতে জিডিপি বৃদ্ধির হার স্লথ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল। তবে গঠনমূলক সংস্কারের জন্য ভারতের অর্থনীতি এই ‘পারিপার্শ্বিক ঝুঁকি’ এড়াতে পেরেছে বলে জানানো হয়েছে সমীক্ষায়।

সমীক্ষায় এ-ও বলা হয়েছে যে, আগামী অর্থবর্ষে ভারতে মুদ্রাস্ফীতি ধাপে ধাপে বাড়বে। তবে তা রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্ধারিত সীমার মধ্যেই থাকবে বলে জানানো হয়েছে। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ কমলেও অশোধিত তেল এবং খাদ্যপণ্যের দাম নাগালে রাখতে পেরেছে ভারত।

  • rgsamachar

    Related Posts

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…জেনেটিসিস্ট জেনিফার এ মার্শাল গ্রেভসের মতে, এই ধারা অব্যাহত থাকলে ১ কোটি ১০ লক্ষ বছর পরে পুরোপুরি মুছে…

    Read more

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্বনিজস্ব সংবাদদাতা:কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্দল কাউন্সিলর তথা…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    জরুরি পরিস্থিতিতে একটাই নম্বর ১১২, পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছাবে পুলিশ! চালু হচ্ছে অত্যাধুনিক ইমার্জেন্সি রেসপন্স ব্যবস্থা

    চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও ৫০০ থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক !

    DA নিয়ে বড় সুখবরপশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর: DA বেড়ে ৩৮%DA নিয়ে বড় সুখবর

    অর্জুন সিংয়ের পাশে বসতেই দেখা গেল কৌশভ বাগচীকে, তারপরই অনুষ্ঠানের মাঝপথে প্রস্থান