বিশ্বজয়ের ট্রফি পাকাপাকি ভাবে থেকে গেল হরমনপ্রীত-স্মৃতির ‘হাতে’! ভারত অধিনায়কের মোমের মূর্তি বসবে জয়পুরে

গত রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। বিশ্বকাপের ট্রফি সারা জীবনের মতো নিজের ‘হাতে’ রেখে দিলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা। কী করলেন তাঁরা?

গত রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। সেই ঘোর এখনও কাটেনি ক্রিকেটার এবং সমর্থকদের। তার মাঝেই বিশ্বকাপের ট্রফি সারা জীবনের মতো নিজের ‘হাতে’ রেখে দিলেন হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মন্ধানা। এর মধ্যেই জানা গিয়েছে, জয়পুরের একটি সংগ্রহশালায় হরমনপ্রীতের মোমের মূর্তি স্থাপন করা হবে।

হরমনপ্রীত এবং স্মৃতি বিশ্বকাপের একটি উল্কি করিয়েছেন নিজেদের হাতে। হরমনপ্রীত বাঁ হাতের বাইসেপে উল্কিটি করিয়েছেন। হরমনপ্রীতের উল্কিতে ২০২৫ এবং ৫২ সংখ্যা দু’টি খোদাই করা রয়েছে। সেগুলি যথাক্রমে বিশ্বকাপ জয়ের বছর এবং জয়ের ব্যবধান। স্মৃতি ডান হাতের কব্জিতে বিশ্বকাপের উল্কি করিয়েছেন। সেটিতে ভারতের জাতীয় পতাকা জড়ানো। তার নীচে বিশ্বকাপ জয়ের বছর খোদাই করা।

এ দিকে, রাজস্থানের নাহাড়গড় দুর্গের ভিতরে রয়েছে জয়পুর মিউজ়‌িয়াম। সেখানে হরমনপ্রীতের মোমের একটি মূর্তি স্থাপন করা হবে। আগামী বছর ৮ মার্চ, আন্তর্জাতিক নারীদিবসের দিন সেই মূর্তি প্রকাশ্যে আসবে। ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানোর পুরস্কার হিসাবে এই মূর্তি স্থাপন করা হচ্ছে।

মিউজ়িয়ামের প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারতের হয়ে বড় মঞ্চে যাঁরা লড়াই করেছেন তাঁদের জায়গা দেওয়া হয় মিউজ়‌িয়ামে। তাঁর কথায়, “এই মিউজ়‌িয়ামের মাধ্যমে শুধু বিখ্যাত ব্যক্তিত্বদের স্থান দেওয়া হয় না, সমাজের চোখে যাঁরা অনুপ্রেরণা তাঁদের সম্মান জানানোর কাজও করা হয়। হরমনপ্রীত প্রমাণ করেছেন তিনি যে কোনও মঞ্চেই ছেলেদের চেয়ে কম নন।”

জয়পুরের এই মিউজ়‌িয়ামে ইতিমধ্যেই মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মোমের মূর্তি রয়েছে। কর্তারা জানিয়েছেন, হরমনপ্রীতের মূর্তি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

  • rgsamachar

    Related Posts

    DA নিয়ে বড় সুখবরপশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর: DA বেড়ে ৩৮%DA নিয়ে বড় সুখবর

    পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) অতিরিক্ত ২০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।…

    Read more

    অর্জুন সিংয়ের পাশে বসতেই দেখা গেল কৌশভ বাগচীকে, তারপরই অনুষ্ঠানের মাঝপথে প্রস্থান

    রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। একটি অনুষ্ঠানে বিজেপি নেতা অর্জুন সিংয়ের উপস্থিতি ঘিরে তৈরি হয় বিশেষ আলোচনা। সূত্রের দাবি, অর্জুন সিংকে দেখতে পাওয়ার পরই অনুষ্ঠানের পরিবেশে পরিবর্তন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    DA নিয়ে বড় সুখবরপশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর: DA বেড়ে ৩৮%DA নিয়ে বড় সুখবর

    অর্জুন সিংয়ের পাশে বসতেই দেখা গেল কৌশভ বাগচীকে, তারপরই অনুষ্ঠানের মাঝপথে প্রস্থান

    “নামাজ পড়তে পাকিস্তান–বাংলাদেশ যান” মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক, পাল্টা জবাব নওশাদ সিদ্দিকীর

    ২০০০ কোটি টাকা ঘিরে অরূপ বিশ্বাসের পদক্ষেপে তীব্র জল্পনা

    পানিহাটি শ্মশানে CBI! খুলছে আর জি কর ফাইলস!

    স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: মেধার জয়গান ও উজ্জ্বল ভবিষ্যতের পথ