পরিচয়পত্র নেই, তাড়িয়ে দেবে! ‘এসআইআর আতঙ্কে’ এ বার আত্মহত্যা ভাঙড়ে, অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে শওকত

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের বলি এ বার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়।

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে আতঙ্কের বলি এ বার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। গলায় গামছার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রৌঢ়। পরিবারের দাবি, পরিচয়পত্র না থাকায় ভয় পাচ্ছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা। মৃতের নাম সফিকুল গাজি। তিনি আদতে উত্তর ২৪ পরগনার ঘুসিঘাটা এলাকার বাসিন্দা। কিছু দিন ধরে ভাঙড়ের জয়পুরে শ্বশুরবাড়িতে থাকছিলেন তিনি। কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় জখমও হয়েছিলেন। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের দাবি, এই পরিস্থিতিতে রাজ্যে এসআইআর শুরু হওয়ায় চিন্তিত ছিলেন সফিকুল।

মৃতের স্ত্রী বলেন, ‘‘এসআইআর নিয়ে আতঙ্কে ছিল। খালি বলত, ‘আমার তো পরিচয়পত্র নেই। আমাকে তাড়িয়ে দেবে।’ অসুস্থও হয়ে পড়েছিল। সকালে আমি চা দিয়ে ছাগল বাঁধতে গিয়েছিল। সেই সময় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’’

সফিকুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাঁর বাড়িতে যান তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তৃণমূলের সর্রভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি মৃতের বাড়িতে গিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, ‘‘মঙ্গলবার পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। আজ আমাদের ভাঙড়ে। বিজেপির চক্রান্তেই এ সব হচ্ছে!’’

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?