স্যাটেলাইট সেফটি গিয়ার ছিল না অজিত পওয়ারের বিমানে? তার জেরেই কি দুর্ঘটনার শিকার হতে হল? কী এই প্রযুক্তি?

বুধবার মুম্বই থেকে চার্টার্ড বিমানে বারামতীতে ভোটের প্রচারকাজে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত। বারামতী বিমানবন্দরে অবতরণের সময় সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই ঘটনায় অজিত-সহ পাঁচ জনের মৃত্যু হয়ছে।

মহারাষ্ট্রের প্রয়াত উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ারের চার্টার্ড বিমানে স্যাটেলাইট সেফটি গিয়ার ছিল না? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১৬ বছরের পুরনো এই বিমানটিতে স্যাটেলাইট সেফটি গিয়ার ‘গগন’ ছিল না। যার জেরে অবতরণ করতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে সেটি।

প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বিমানটি যে সময় বারামতী বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে, সেই সময় সেখানে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। ফলে পাইলট প্রথম বার অবতরণের চেষ্টা করেও পারেননি। দ্বিতীয় বার বিমানটিকে অবতরণ করাতে গিয়েই দুর্ঘটনার শিকার হয় সেটি। তবে বেশ কয়েকটি সূত্রের দাবি, দৃশ্যমানতা কম থাকলে, সেই পরিস্থিতিতে বিমানের স্যাটেলাইট গিয়ার সেফটি ব্যবস্থার সাহায্যে বিমানটিকে অবতরণ করানো হয়।

ওই সূত্রটি জানিয়েছে, বড় বড় বিমানবন্দরে অবতরণের সময় ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)-এর ব্যবহার হয়। আর এই প্রযুক্তি কম দৃশ্যমানতার পরিস্থিতিতেও বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে পাইলটকে সাহায্য করে। এই প্রযুক্তিকে মূলত ‘ইনভিসিবল গ্লাইড পাথ’ বলা হয়। বৃষ্টি, কুয়াশা, এমনকি রানওয়ে যদি পাইলটেরা ঠিকমতো দেখতে না পান, সেই সময়েও এই প্রযুক্তিকে কাজে লাগানো হয়। কিন্তু এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এই প্রযুক্তির চাহিদাও রয়েছে। বারামতীর মতো আঞ্চলিক বিমানবন্দরগুলিতে খুব কমই এই প্রযুক্তি ব্যবহার হয়। তাই সেই জায়গায় বিকল্প হিসাবে স্যাটেলাইট সেফটি গিয়ার ‘জিপিএস এডেড জিও অগমেন্টেড নেভিগেশন’ বা গগন প্রযুক্তি ব্যবহার করা হয়।

সূত্রের দাবি, অজিতের যে লিয়ারজেট বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেটি নথিভুক্ত হয়েছিল ২০২১ সালের ২ জুন। তার ঠিক ২৮ দিন পরই নতুন নিয়ম কার্যকর হয়। সেখানে গগন প্রযুক্তি ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছিল। ফলে এই বিমানটিতে সেই ব্যবস্থা ছিল না বলে দাবি। উড়ান বিশেষজ্ঞেরা বলছেন, বিমানটিতে ‘অ্যাডভান্সড স্যাটেলাইট গাইডেন্স’ সম্ভবত ছিল না। তার কারণেই এই দুর্ঘটনা।

প্রসঙ্গত, বুধবার সকালে মুম্বই থেকে চার্টার্ড বিমানে বারামতীতে ভোটের প্রচারকাজে যাচ্ছিলেন অজিত। বারামতী বিমানবন্দরে অবতরণের সময় সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই ঘটনায় অজিত-সহ পাঁচ জনের মৃত্যু হয়।

  • rgsamachar

    Related Posts

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সাইরাংগামী ট্রেনটি। প্রথমে লাইনচ্যুত হয় ইঞ্জিন। তার পরে একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়।…

    Read more

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    লাল ধুলোয় মোড়া বিশাল এক মরুভূমি— মহাকাশ থেকে মঙ্গলের দিকে তাকালে তেমনই চোখে পড়ে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলছে, মঙ্গলের সেই লাল ধুলো ভবিষ্যতের অভিযান পরিকল্পনা ভেস্তে দিতে পারে।…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাঁচ জন যাত্রী নিয়ে বদরীনাথ থেকে ফিরছিল জোশীমঠে! আশঙ্কা প্রাণহানির

    সমস্ত বিনিয়োগকারীকে স্বাগত, শুধু ফ্রড না হলেই হল! গত সরকারে সব ফ্রড ছিল: শিল্প সম্ভাবনা নিয়ে শুভেন্দু

    পুরনো মামলায় গ্রেফতার মমতা শিবিরের নেতা, চোরবাগান নিয়ে মুখ খুলেই ধৃত? প্রতিবাদে থানায় কুণাল, বাইরে বিজেপির বিক্ষোভ

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ