বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান! নকভির হুমকিতে কি জোর নেই, উঠছে প্রশ্ন

এখন পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। জানা যাচ্ছে, সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছোবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান না-ও খেলতে পারে বলে মহসিন নকভি যে হুমকি দিয়েছেন, তাতে কতটা জোর আছে, তা নিয়ে এ বার প্রশ্ন উঠতে পারে। কারণ, ইতিমধ্যেই পাক দলের জন্য নাকি কলম্বোর বিমানের টিকিট বুক করা হয়ে গিয়েছে। যা ইঙ্গিত দিচ্ছে যে, পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পথে যাচ্ছে না।

এখন পাকিস্তান দল নিজেদের দেশে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ় খেলবে। ‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর একটি প্রতিবেদন অনুসারে, সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গেই কলম্বোয় পৌঁছোবে।

এর আগে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে পিসিবি প্রধান বলেছিলেন, তাঁরাও বিশ্বকাপ বয়কট করতে পারেন। তাঁর বক্তব্য ছিল, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার পাক সরকার নেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে নকভির বৈঠকও হয়। সেই বৈঠকের পর নকভি জানান, আগামী শুক্রবার বা সোমবার সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু পাক সরকার সিদ্ধান্ত জানানোর আগেই বিমানের টিকিট কাটার খবর প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, বিশ্বকাপ বয়কট করার ব্যাপারে নিজের দেশ থেকেই খুব একটা সমর্থন পাচ্ছেন না নকভি। রাষ্ট্রপতি আসিফ জারদারি, সামরিক বাহিনী এবং পিসিবির প্রাক্তন দুই চেয়ারম্যান নাজম শেঠি ও রামিজ রাজার পরামর্শ নাকি নিয়েছেন নকভি। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। এমনকি ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট না করার পরামর্শও দেওয়া হয়েছে।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?