MAMATA MEET UDDHAV : খেলা শুরু হয়ে গিয়েছে, চলতে থাকবে, মুম্বাইতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতার

খেলা শুরু হয়ে গিয়েছে। চলতে থাকবে। শুক্রবার মুম্বাইতে শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের সঙ্গে এক বৈঠকের পর একথা বলেন তৃণমূল সুপ্রিমো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একইসঙ্গে বর্তমান কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব প্রসঙ্গে তাঁর প্রশ্ন, কীভাবে টিকবে এই সরকার?

দেশে বিজেপি বিরোধী জোট আইএনডিআইএ বা ‘ইন্ডিয়া’ সম্পর্কে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলায় কংগ্রেস, সিপিএমের সঙ্গে কোনও জোট নেই। তবে দিল্লিতে কংগ্রেসসহ সকলের সঙ্গে আমরা একসঙ্গে আছি এবং আমরা যথেষ্টই শক্তিশালী।’

আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানে মুম্বাইতে মমতা গেলেও এই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে মমতার। জোট শরিক শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের সঙ্গেও যেমন তিনি বৈঠক করেছেন তেমনি তাঁর সঙ্গে জোটের আরেক সঙ্গী এনসিপি প্রধান শরদ পাওয়ার-এর পাশাপাশি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। তবে এদিন মমতা জানিয়েছেন, মুম্বাইতে নির্বাচনের সময় তিনি উদ্ধব থ্যাকারের হয়ে প্রচারে আসবেন।

জানা গিয়েছে, নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনে কীভাবে কেন্দ্রকে চাপে রাখা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন মমতা। প্রসঙ্গত লোকসভা নির্বাচনের পর এটাই তৃণমূল সুপ্রিমোর প্রথম মুম্বাই সফর।

  • Related Posts

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…জেনেটিসিস্ট জেনিফার এ মার্শাল গ্রেভসের মতে, এই ধারা অব্যাহত থাকলে ১ কোটি ১০ লক্ষ বছর পরে পুরোপুরি মুছে…

    Read more

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্বনিজস্ব সংবাদদাতা:কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্দল কাউন্সিলর তথা…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    জরুরি পরিস্থিতিতে একটাই নম্বর ১১২, পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছাবে পুলিশ! চালু হচ্ছে অত্যাধুনিক ইমার্জেন্সি রেসপন্স ব্যবস্থা

    চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও ৫০০ থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক !

    DA নিয়ে বড় সুখবরপশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর: DA বেড়ে ৩৮%DA নিয়ে বড় সুখবর

    অর্জুন সিংয়ের পাশে বসতেই দেখা গেল কৌশভ বাগচীকে, তারপরই অনুষ্ঠানের মাঝপথে প্রস্থান