গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি পরিচালক ফারুকী! আর কী জানালেন স্ত্রী?

পরিচালকের অভিনেতা স্ত্রী জানিয়েছেন, চিকিৎসকেরা ফারুকীকে সঠিক চিকিৎসা পরিষেবা দিতেই দুপুরে একযোগে আলোচনায় বসছেন।

আচমকাই অসুস্থ বাংলাদেশের খ্যাতনামী পরিচালক মোস্তাফা সারওয়ার ফারুকী। ও পার বাংলার সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, শনিবার কক্সবাজার গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন পরিচালক। পরিচালকের অভিনেত্রী স্ত্রী নুরসত ইমরোজ় তিশা সমাজমাধ্যমে লেখেন, ‘মোস্তফা সারওয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় উপস্থিত থাকাকালীন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত পরিশ্রম এবং কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।’ আপাতত পরিচালক স্থিতিশীল, এ কথা জানান তিশা।

রবিবার সকালে অভিনেত্রী স্ত্রী জানিয়েছেন, পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তাঁর উপযুক্ত চিকিৎসা এবং বিশ্রামের প্রয়োজন। তাঁর স্বাস্থ্যের কথা ভেবেই রবিবার বিকেল ৩টেয় (বাংলাদেশের সময় অনুযায়ী) চিকিৎসকেরা একটি বোর্ড গঠন করে পরিচালক স্বামীর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘বোর্ড মিটিংয়ের পর জানানো সম্ভব হবে, তাঁদের পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনও তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ১০টার পর (বাংলাদেশের সময় অনুযায়ী) ফারুকীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। তড়িঘড়ি ভর্তি করা হয় ঢাকার প্রথম সারির হাসপাতালে। গত জানুয়ারিতে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ঢাকার প্রথম সারির একটি হাসপাতালে ভর্তি ছিলেন ফারুকী। দীর্ঘ সময় হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে ওঠেন তিনি।

  • rgsamachar

    Related Posts

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সাইরাংগামী ট্রেনটি। প্রথমে লাইনচ্যুত হয় ইঞ্জিন। তার পরে একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়।…

    Read more

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    লাল ধুলোয় মোড়া বিশাল এক মরুভূমি— মহাকাশ থেকে মঙ্গলের দিকে তাকালে তেমনই চোখে পড়ে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলছে, মঙ্গলের সেই লাল ধুলো ভবিষ্যতের অভিযান পরিকল্পনা ভেস্তে দিতে পারে।…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাঁচ জন যাত্রী নিয়ে বদরীনাথ থেকে ফিরছিল জোশীমঠে! আশঙ্কা প্রাণহানির

    সমস্ত বিনিয়োগকারীকে স্বাগত, শুধু ফ্রড না হলেই হল! গত সরকারে সব ফ্রড ছিল: শিল্প সম্ভাবনা নিয়ে শুভেন্দু

    পুরনো মামলায় গ্রেফতার মমতা শিবিরের নেতা, চোরবাগান নিয়ে মুখ খুলেই ধৃত? প্রতিবাদে থানায় কুণাল, বাইরে বিজেপির বিক্ষোভ

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ