সোনারপুরের মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করেছেন, বাইরে থেকে গুন্ডা এনেছিল বিজেপি! ভাঙা চশমা দেখিয়ে বললেন অভিষেক

নিহত তৃণমূল কর্মীর বাড়িতে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সকাল ১১টা থেকে সোনারপুরে বাইরের লোক ঢুকিয়েছে বিজেপি। তাঁদের বলা হয়েছিল, তিনি গেলেই হামলা করতে হবে। সোনারপুরবাসী তাঁকে স্বাগতই জানিয়েছেন।

সোনারপুরের মানুষ তাঁকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়েরা কেউ হামলায় জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আগে থেকে দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকায় লোক ঢুকিয়েছে বিজেপি। শারীরিক হেনস্থা নিয়ে এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন শুভেন্দু অধিকারীর সরকারের পুলিশ-প্রশাসনকেও। নিজের ভাঙা চশমা দেখিয়ে বললেন, ‘‘মেরে ফেলতে চেয়েছিল আমাকে।’’

নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে বসে অভিষেক জানান, তাঁর উপরে যে আক্রমণ হবে, বাইরে থেকে লোক ঢোকানো হচ্ছে, সেই খবর ছিল। কিন্তু পুলিশ-প্রশাসনের কেউ পদক্ষেপ করেননি। এমনকি, হামলা-অশান্তির সময় পুলিশ-প্রশাসনের কাউকে দেখা যায়নি। ফোন-মেসেজ করেও তাঁদের পাওয়া যায়নি। নিহত তৃণমূল কর্মীর বাড়িতে বসে যখন তিনি ওই অভিযোগ করছেন, তখন বাইরে একদল নারী-পুরুষ অভিষেকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তাঁকে বেরিয়ে আসতে বলছেন। অভিষেককে জলের বোতল এগিয়ে দেন নিহ তৃণমূল কর্মীর মা। অভিষেক তাঁকে ওই বোতল ঘুরিয়ে দিয়ে বলেন, ‘‘আগে আপনি খেয়ে নিন।’’ওই বাড়িতে বসে অভিষেক বলেন, ‘‘রাজ্য প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? রাজ্য পুলিশকে ফোন, মেসেজ করার পরেও কোনও প্রতিক্রিয়া আসেনি। আমরা বার বার বলেছি, ওখানে বাইরের লোক ঢুকেছে। কেন ব্যবস্থা নেওয়া হয়নি?’’ তিনি বলেন, ‘‘শাসকদল বা সরকার এ ভাবে দায় এড়াতে পারে না। আমি তো এখানে প্রশাসনকে জানিয়ে এসেছি। আমি কী করতে এসেছি এখানে? একজন মৃত সহকর্মীর বাড়িতে এসেছি।’’

  • rgsamachar

    Related Posts

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    জোড়া মিছিল রুখতে ৫০০০ পুলিশ, র‌্যাফ মোতায়েন করা হয়েছে। যন্তরে মন্তরমুখী সমস্ত রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। অশোক রোড এলাকাকেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-আন্দোলন…

    Read more

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন