কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা:
কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্দল কাউন্সিলর তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই সুশান্ত চট্টোপাধ্যায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই এই নির্বাচন এবং বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কামারহাটি পুরসভায় বিজেপির নামে বোর্ড গঠনের প্রচারের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। তিনি বলেন, দলের অনুমোদন ছাড়া কোনও পদক্ষেপকে বিজেপির সিদ্ধান্ত হিসেবে দেখানো যাবে না।


অন্যদিকে, লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, সুশান্ত চট্টোপাধ্যায় তাঁর দাদা হলেও তিনি নির্দল কাউন্সিলর। পুরবোর্ডে কীভাবে চেয়ারম্যান নির্বাচন হয়েছে, সে বিষয়ে তাঁর কোনও ভূমিকা বা মন্তব্য নেই
নবনির্বাচিত চেয়ারম্যান সুশান্ত চট্টোপাধ্যায় দাবি করেছেন, পুর আইনের বিধান মেনেই সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরদের সমর্থনে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তিনি বলেন, নাগরিক পরিষেবা সচল রাখা এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন সকলের নজর বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট এবং পরবর্তী রাজনৈতিক অবস্থানের দিকে।

  • rgsamachar

    Related Posts

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে সাইরাংগামী ট্রেনটি। প্রথমে লাইনচ্যুত হয় ইঞ্জিন। তার পরে একে একে পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়।…

    Read more

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    লাল ধুলোয় মোড়া বিশাল এক মরুভূমি— মহাকাশ থেকে মঙ্গলের দিকে তাকালে তেমনই চোখে পড়ে। আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা বলছে, মঙ্গলের সেই লাল ধুলো ভবিষ্যতের অভিযান পরিকল্পনা ভেস্তে দিতে পারে।…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ‘সিট থেকে ছিটকে পড়ি, ট্রেনটা লাইনের বাইরেও ঘষটে ঘষটে চলতে থাকে’! কলকাতা-সৈরাং এক্সপ্রেসে আতঙ্কের অভিজ্ঞতা

    মঙ্গলের ধুলোয় লুকিয়ে রয়েছে ‘বিষ’! চাঁদের চেয়েও বিপজ্জনক, কী দেখল নাসার রোভার

    উত্তরাখণ্ডে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাঁচ জন যাত্রী নিয়ে বদরীনাথ থেকে ফিরছিল জোশীমঠে! আশঙ্কা প্রাণহানির

    সমস্ত বিনিয়োগকারীকে স্বাগত, শুধু ফ্রড না হলেই হল! গত সরকারে সব ফ্রড ছিল: শিল্প সম্ভাবনা নিয়ে শুভেন্দু

    পুরনো মামলায় গ্রেফতার মমতা শিবিরের নেতা, চোরবাগান নিয়ে মুখ খুলেই ধৃত? প্রতিবাদে থানায় কুণাল, বাইরে বিজেপির বিক্ষোভ

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ