ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…
জেনেটিসিস্ট জেনিফার এ মার্শাল গ্রেভসের মতে, এই ধারা অব্যাহত থাকলে ১ কোটি ১০ লক্ষ বছর পরে পুরোপুরি মুছে যাবে ‘ওয়াই’ ক্রোমোজোম।
সদ্যোজাত শিশুটির লিঙ্গ কী, তা মা অথবা চিকিৎসক নয়, নির্ধারণ করে শিশুটির শরীরে উপস্থিত ক্রোমোজোম। নারীদেহে থাকা দুটো ক্রোমোজোমই ‘এক্স’, অন্যদিকে পুরুষদেহে থাকে একটি ‘এক্স’ ও একটি ‘ওয়াই’ ক্রোমোজোম। অর্থাৎ কোনও মানুষ পুরুষ কি-না, তা নির্ভর করে ‘ওয়াই’ ক্রোমোজোমের (Y chromosome) উপরেই।
কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে বারবারই গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীরা লক্ষ্য করছেন, বিবর্তনের ধারায় ‘ওয়াই’ ক্রোমোজোম ধীরে ধীরে তার জিন হারিয়েছে (Is the Y chromosome disappearing?)। গবেষকদের হিসাব অনুযায়ী, প্রায় ৩০ কোটি বছরে এটি তার মূল ১,৪৩৮টি জিনের মধ্যে ১,৩৯৩টিই হারিয়ে ফেলেছে। বর্তমানে রয়ে গিয়েছে আনুমানিক ৪৫টি জিন মাত্র। তবে কি পুরুষেরা বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে? কেবলমাত্র নারীরাই রয়ে যাবে? সেক্ষেত্রে প্রজন্ম এগোবে কীভাবে? তবে কি পৃথিবী থেকে মানবজাতিই গায়েব হতে চলেছে আগামী দিনে।
গবেষণাপত্রের কিছু অংশ ‘পাব্লিক’ হতে, নানা জল্পনা শুরু হয়েছে বিষয়টি ঘিরে। এমনকী সোশাল মিডিয়াতেও রীতিমতো রমরম করে চর্চা চলছে— পুরুষদের সংখ্যা কি শূন্য হয়ে যাবে।
জেনেটিসিস্ট জেনিফার এ মার্শাল গ্রেভস দীর্ঘদিন ধরে ‘ওয়াই’ ক্রোমোজোম নিয়ে গবেষণা করছেন। তাঁর মতে, ‘ওয়াই’ ক্রোমোজোম বিবর্তনের কারণে ধীরে ধীরে ছোট হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকলে তাত্ত্বিকভাবে এটি প্রায় ১ কোটি ১০ লক্ষ (১১ মিলিয়ন) বছর পরে হারিয়েও যেতে পারে। যদিও এটি সম্ভাবনার ভিত্তিতে করা হিসাবমাত্র, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

বিজ্ঞান অবশ্য জানাচ্ছে, পুরুষরাই নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবী থেকে, এমন আশঙ্কার কারণ নেই। কারণ ‘ওয়াই’ ক্রোমোজোম হারিয়ে গেলেও পুরুষের অস্তিত্ব শেষ হয়ে যাবে— এমন দাবি বৈজ্ঞানিকভাবে করা যায় না। একাধিক প্রাণী প্রজাতির ক্ষেত্রে দেখা গেছে, ‘ওয়াই’ ক্রোমোজোম না থাকলে, বিবর্তনের মাধ্যমে অন্য কোনও জিন পুরুষ লিঙ্গ নির্ধারণের দায়িত্ব নিয়েছে। অর্থাৎ, প্রকৃতি প্রয়োজন হলে বিকল্প পথও তৈরি করতে পারে। সম্প্রতি ‘প্রোসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইন্সেস’-এ প্রকাশিত একটি প্রতিবেদনই যেমন এই কথার সমর্থন করে। গবেষণায় দেখা গিয়েছে, জাপানের এক বিশেষ প্রজাতির ইঁদুরের ক্ষেত্রে ‘ওয়াই’ ক্রোমোজোম সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর, বিবর্তনের ধারাতেই নতুন ‘মেল-ডমিনেটিং জিন’-এর আবির্ভাব হয়েছে।
তবে মানুষের ক্ষেত্রেও কি একেবারেই একইভাবে বজায় থাকবে ধারা? আজ থেকে এক কোটি বছর পরের পৃথিবীর নারী পুরুষেরা কেমন হবে, সে উত্তর কেবল বিজ্ঞানই জানাতে পারে।

  • rgsamachar

    Related Posts

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    জোড়া মিছিল রুখতে ৫০০০ পুলিশ, র‌্যাফ মোতায়েন করা হয়েছে। যন্তরে মন্তরমুখী সমস্ত রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। অশোক রোড এলাকাকেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-আন্দোলন…

    Read more

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন