বাংলাদেশের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কেন্দ্রের! একগুচ্ছ পণ্য ভারতে আমদানিতে বিধিনিষেধ, বড় ধাক্কা ইউনূস সরকারের |

বাংলাদেশের থেকে আমদানি দ্রব‍্য কোন বন্দরে আসবে সে বিষয়ে কিছু নিষেধাজ্ঞা আরোপ করল বাণিজ্য মন্ত্রক। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশ থেকে ভারতে আসা কিছু পণ্য যেমন- রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ইত্যাদির আমদানির উপর বন্দর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে |

স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে রেডিমেড পোশাকের আমদানি নিষিদ্ধ। শুধুমাত্র Nhava Sheva এবং কলকাতা বন্দরগুলির মাধ্যমে ওই ধরনের পণ্য অনুমোদিত হবে। ফল, কার্বনেটেড পানীয়; প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী (কেক, বিস্কুট, চিপস); তুলো এবং সুতো; প্লাস্টিক এবং পিভিসি সংক্রান্ত পণ্য, কাঠের আসবাবপত্র-সহ বেশ কিছু পণ্যের আমদানি অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনও ল্যান্ড কাস্টমস স্টেশন (LCSs) বা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICPs) এবং পশ্চিমবঙ্গের চন্দ্রভাগা এবং ফুলবাড়ির মাধ্যমে করতে দেওয়া হবে না।

বাংলাদেশ থেকে মাছ, LPG, ভোজ্য তেল এবং ভাঙা পাথরের আমদানির ক্ষেত্রে বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। এই নিষেধাজ্ঞার ফলে শিলিগুড়ি করিডর ছাড়া বাংলাদেশি পণ্য উত্তর-পূর্ব ভারতে নিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?