মহিলা কর্মীকে হিড় হিড় করে টেনে নিয়ে ঘুষি! সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন জাহ্নবী

হাসপাতালের মহিলা রিসেপশনিস্টকে চুল ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তার পরে মারধর করছেন। সমাজমাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো। মহারাষ্ট্রের কল্যাণ ক্লিনিক নামে এক হাসপাতালের ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী জাহ্নবী কপূর। সমাজমাধ্যমে স্পষ্ট মতামত তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, অবিলম্বে ওই ব্যক্তিকে সংশোধনাগারে পাঠানো উচিত | জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল ঝা। মহিলা রিসেপশনিস্টকে ঘুষি মারতেও দেখা গিয়েছে তাঁকে। ২১ জুলাইয়ের ঘটনা এটি। জাহ্নবী তাঁর সমাজমাধ্যমে লিখেছেন, “এই লোকটার কারাবাসে থাকা উচিত। এই ধরনের আচরণে কোনও অসুবিধা নেই, এটা কেউ কী ভাবে ভাবতে পারে? ইনি ভাবলেন কী ভাবে, এই ভাবে গায়ে হাত তোলা যায়? কোন ধরনের পরিবেশে বেড়ে উঠলে কোনও অনুতাপ ও মানবিকতা ছাড়া এই কাণ্ড ঘটানো যায়?”

এখানেই শেষ নয়। তিনি আরও বলেছেন, “আপনার মস্তিষ্ক এই ভাবে ক্রিয়া করে, এটা জানার পরে নিজের সঙ্গে বাস করেন কী ভাবে? সত্যিই লজ্জাজনক। আমাদেরও লজ্জা হওয়া উচিত, এমন একটি ঘটনার তীব্র প্রতিবাদ না করার জন্য। এর কোনও ক্ষমা হতে পারে না।”

আসল ঘটনাটি কী? শ্যালিকাকে নিয়ে হাসপাতালে চিকিৎসককে দেখাতে গিয়েছিলেন গোপাল ঝা। রোগীদের ক্রমানুসারে ডাকছিলেন রিসেপশনিস্ট। কিন্তু গোপাল ঝা জোর করছিলেন, আগে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। তবে নতুন একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রথমে নাকি সেই রিসেপশনিস্টই গোপালের শ্যালিকাকে চড় মেরেছিলেন। তার পরে গোপাল সেই মহিলা কর্মীকে হিড় হিড় করে টেনে নিয়ে যান |

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?