গোয়ায় বেড়াতে যাবেন? সচেতন না হলে খসতে পারে ১ লক্ষ টাকাও! নতুন নিয়মের তালিকা দেখে নিন

গোয়ায় পর্যটকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল সরকার। রাজ্যে বেড়ানোর বিভিন্ন জায়গায় পর্যটকদের উৎপাত রুখতেই এই পদক্ষেপ।

গোয়া ভ্রমণের পরিকল্পনা করেছেন? সতর্ক হোন। খসতে পারে লাখ খানেক টাকা। সমুদ্রসৈকতে বেড়াতে গেলেই অনেকে জলের ধারে মদ্যপান করেন, যত্রতত্র বোতল ভাঙেন, অথবা সৈকতের উপর গাড়িঘোড়া চালান— যা পরিবেশ ও পর্যটনের জন্য ক্ষতিকারক। এমনই আরও নানাবিধ কার্যকলাপকে বেআইনি ঘোষণা করা হল। গোয়ায় পর্যটকদের জন্য তাই জারি হল কড়া নির্দেশিকা। রাজ্যে বেড়ানোর বিভিন্ন জায়গায় পর্যটকদের উৎপাত রুখতেই এই পদক্ষেপ। আর তার জরিমানা ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে! গোয়ার পর্যটন রক্ষা করা এবং পরিবেশ দূষণ কমানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বেড়াতে যাওয়ার আগে জেনে নিন, কোন কোন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। গত শুক্রবারই গোয়ার বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়েছে। এত দিন পর্যটকদের যে নিয়ম মেনে চলত হত, সেই নিয়মকানুনের পরিধিকে আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ, কড়াকড়ি আরও বাড়ল। এখন যেখানে সেখানে মদ খাওয়া বা মদ খেয়ে উৎপাত করা কিংবা যত্রতত্র মদের বোতল ফেললে কড়া শাস্তির মুখে পড়তে হবে পর্যটকদের। এই সংশোধনী বিলে ‘নুইসেন্স’ অর্থাৎ উৎপাত বা অসুবিধাজনক কার্যকলাপ অথবা উচ্ছৃঙ্খলার আওতায় আনা হল আরও নানাবিধ কাজকর্মকে। এই আইনের আওতায় পড়া কার্যকলাপের জন্য শাস্তির পরিমাণ বাড়ানো হল অনেকখানি। তবে শুধু পর্যটকদের জন্যই নয়, হকার এবং স্থানীয় ছোটখাটো ব্যবসায়ীদেরও কড়া নিয়মে বেঁধেছে গোয়ার সরকার।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন— এই ৬ মাসের মধ্যে গোয়ায় পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় প ৫৪.৫ লক্ষ। এঁদের মধ্যে ভারতীয়ের সংখ্যাই ৫১.৮৪ লক্ষ, ২.৭১ লক্ষ পর্যটক আন্তর্জাতিক। স্বাভাবিক ভাবেই এর ফলে পর্যটনের মান রক্ষা করা মুশকিল হয়ে যায়। বিশেষ করে যে এলাকাগুলিতে পর্যটকের ভিড় বেশি হয়, সে সব এলাকায় এই আইন চালু করা হবে।

কোন কোন ধরনের কার্যকলাপকে নিষিদ্ধ বলা হয়েছে, তা এক নজরে এই রকম—

· এমন জলযান ব্যবহার করা, যা বিপজ্জনক এবং যা থেকে দূষণ হতে পারে, তা থেকে পর্যটকদের বিরত থাকতে হবে।

· স্থানীয়দের জন্য বলা হয়েছে, জিনিসপত্র কেনার জন্য পর্যটকদের জোরাজুরি করা যাবেনা।

· ভিক্ষে করা যাবে না।

· অননুমোদিত জায়গায় মদ্যপান বা মদের বোতল ভেঙে রাখা যাবে না।

· নির্দিষ্ট জায়গার বাইরে অথবা খোলা আকাশের নীচে রান্না করা যাবে না।

· রাস্তাঘাট, সৈকত নোংরা করা দণ্ডনীয়।

· জলক্রীড়ার ব্যবসা করাও নিয়ন্ত্রিত থাকবে।

· জিনিসপত্র ফেরি করে বেড়ানোও ক়ড়াকড়ি থাকছে।

· সৈকতে গাড়ি চালানো যাবে না, গাড়িতে চাপিয়ে পর্যটকদের ঘোরানোও যাবে না।

গোয়ার পর্যটনমন্ত্রী রোহন খাউনতে বলেন, ‘‘চতুর্দিকে এজেন্টের ছড়াছড়ি! বেআইনি ভাবে ব্যবসা চলছে। এ সব বন্ধ করতেই এই বিল আনা হয়েছিল।’’

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?