অভিনেতা নন, নায়ক হয়ে ফিরছেন যিশু? করবেন প্রযোজনাও! কোন মাধ্যমে দেখা যাবে ‘নিত্যানন্দ’কে?

অনেক দিন বড় পর্দায় নায়ক রূপে দেখা যায় না তাঁকে। বেশ কয়েক বছর ধরে হিন্দি, দক্ষিণী এবং বাংলা ছবিতে তিনি হয় দাপুটে খলনায়ক, নয়তো গুরুত্বপূর্ণ অভিনেতা।

যিশু সেনগুপ্ত বাংলা ছবিতে। শুনলেই নড়ে বসেন বাংলা ছবির দর্শকেরা। ছোট পর্দার ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’ বরাবর বাঙালি দর্শকদের প্রিয়। তাঁর অনুরাগীরা তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন। সেই তিনিই যখন একের পর এক ভিন্ন ভাষার ছবিতে নিজেকে প্রমাণ করেন, গর্ব বোধ করেন তাঁরা। টলিপাড়ায় গুঞ্জন, অনেক বছর পরে ঘরের ছেলে ঘরে ফিরছেন। হাড়হিম খলনায়ক বা গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা হয়ে নয়। শোনা যাচ্ছে, আবার তিনি নায়ক। পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় তাঁর আগামী ছবিতে এ ভাবেই নাকি দেখা যাবে যিশুকে।

অভিনেতা সৌরভ দাসের সঙ্গে জুটি বেঁধে ইতিমধ্যেই ‘হোয়াই সো সিরিয়াস’ প্রযোজনা সংস্থা খুলেছেন যিশু। তাঁদের ‘মেন্টর’ মহেশ ভট্ট। মাঝে শোনা যাচ্ছিল, যিশু-সৌরভের প্রযোজনায় বহু বছর পরে পরিচালনায় ফিরতে পারেন বর্ষীয়ান পরিচালক। আবার এও শোনা গিয়েছে, ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজনাও নাকি দুই অভিনেতা জুটির প্রযোজনা সংস্থাই করতে চলেছেন। বিষয়টি নিয়ে যিশু এবং সৌরভ উভয়ের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। দুই অভিনেতাকেই ফোনে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, যিশু-সৌরভ ইন্দ্রদীপের আগামী ছবির প্রযোজক না-ও হতে পারেন। তবে তাঁদের প্রযোজনায় মহেশ ছবি পরিচালনা করতে চলেছেন। চিত্রনাট্য তৈরির কাজ জোরকদমে চলছে। সব ঠিক থাকলে আগামী বছর হিন্দি ছবি প্রযোজনা দিয়ে খাতা খুলবেন দুই প্রযোজক-অভিনেতা। তা হলে ইন্দ্রদীপের ছবির শুটিং যিশু কবে করবেন? গুঞ্জন, আপাতত পরিচালক তাঁর সাম্প্রতিক ছবি ‘গৃহপ্রবেশ’-এর সাফল্য উপভোগ করছেন। তাঁর নতুন ছবির শুটিং সম্ভবত আগামী বছর শুরু করবেন। ‘গৃহপ্রবেশ’ মাত্র কয়েক দিনে কোটির ক্লাবে পা রেখেছে। এই ছবিতে প্রথম জুটি বেঁধেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়-জীতু কমল। নতুন জুটির অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রসঙ্গত, ‘গৃহপ্রবেশ’ মুক্তির সময়েও শোনা গিয়েছিল, জীতু কমলের আগে এই চরিত্রের জন্য ইন্দ্রদীপের প্রথম পছন্দ ছিলেন যিশু।

অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে ‘প্রভু নিত্যানন্দ’-এর ভূমিকায় অভিনয় করছেন।

Advertisement

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?