পাঠ্যবইয়েও ‘অপারেশন সিঁদুর’! বাচ্চা থেকে বড়, সেনার গৌরব কাহিনি পড়তে হবে সকলকেই, আর কী থাকবে সেই অধ্যায়ে?

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে অপারেশন সিঁদুর সংক্রান্ত একটি অধ্যায়। একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) অনুমোদিত পাঠ্যবইয়ে জায়গা পেতে চলেছে ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত একটি অধ্যায়। একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ওই প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পড়ানো হবে পড়ুয়াদের। মূলত সিবিএসই বোর্ড এনসিইআরটি অনুমোদিত বই ব্যবহার করে।

ওই সূত্র পিটিআই-কে জানিয়েছে, অপারেশন সিঁদুর অধ্যায়টি ৮-১০ পাতার হবে। তাতে মূলত ভারতীয় সেনার গৌরব কাহিনি থাকবে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যুর ঘটনার পর ভারতীয় সেনা কী ভাবে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে, সেই কাহিনিই থাকবে। এ ছাড়াও থাকবে দেশের প্রতিরক্ষা বিষয়ক নানা তথ্য। শত্রুপক্ষের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে কী ভাবে বিভিন্ন মন্ত্রকের মধ্যে সমন্বয় সাধিত হয়, কূটনৈতিক পদক্ষেপ কী ভাবে করা হয়, বইয়ে সে সব বিস্তারিত থাকবে।

প্রসঙ্গত, আগামী সপ্তাহে সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ঠিক হয়েছে, লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই ১৬ ঘণ্টা করে পহেলগাঁওয়ের ঘটনা, সিঁদুর অভিযান নিয়ে আলোচনা হবে। আলোচনার সময় সংসদে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। কিন্তু তিনি এ বিষয়ে সংসদে ভাষণ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে সরকার পক্ষের কারও কারও বক্তব্য, যে হেতু গোটা দেশ, এমনকি আন্তর্জাতিক মহলও এই আলোচনার দিকে তাকিয়ে থাকবে, প্রধানমন্ত্রী এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না। অতএব, সিঁদুর অভিযান নিয়ে সংসদে তাঁর ভাষণ দেওয়ার সম্ভাবনা প্রবল |

  • rgsamachar

    Related Posts

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…জেনেটিসিস্ট জেনিফার এ মার্শাল গ্রেভসের মতে, এই ধারা অব্যাহত থাকলে ১ কোটি ১০ লক্ষ বছর পরে পুরোপুরি মুছে…

    Read more

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্বনিজস্ব সংবাদদাতা:কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্দল কাউন্সিলর তথা…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    জরুরি পরিস্থিতিতে একটাই নম্বর ১১২, পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছাবে পুলিশ! চালু হচ্ছে অত্যাধুনিক ইমার্জেন্সি রেসপন্স ব্যবস্থা

    চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও ৫০০ থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক !

    DA নিয়ে বড় সুখবরপশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর: DA বেড়ে ৩৮%DA নিয়ে বড় সুখবর

    অর্জুন সিংয়ের পাশে বসতেই দেখা গেল কৌশভ বাগচীকে, তারপরই অনুষ্ঠানের মাঝপথে প্রস্থান