মুগ, মুসুর না ছোলার ডাল, কোনটির পুষ্টিগুণ বেশি? শরীর বুঝে কারা কোন ডাল খেলে উপকার পাবেন?

এ দেশে এত রকমের ডাল পাওয়া যায় যে, তার থেকেই প্রয়োজনীয় প্রোটিন পেতে পারে শরীর। মুগ, মুসুর, অড়হর, মটর, ছোলা, কাবলি চানা, কালি ডাল, রাজমা, সয়া ডাল— তালিকাটা লম্বা। কারা কোন ডাল খেলে উপকার পাবেন?

সব ধরনের ডালেরই নিজস্ব পুষ্টিগুণ রয়েছে। কোনটি বেশি উপকারী, তা নির্ভর করবে শারীরিক অবস্থা ও প্রয়োজনের উপরে। বাঙালি বাড়িতে ভাত-ডাল-তরকারি রোজের খাবারের মধ্যেই পড়ে। আর এখন সুষম ডায়েটে ভাত-ডাল খাওয়ারই বেশি পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা। এ দেশে এত রকমের ডাল পাওয়া যায় যে, তার থেকেই প্রয়োজনীয় প্রোটিন পেতে পারে শরীর। মুগ, মুসুর, অড়হর, মটর, ছোলা, কাবলি চানা, কালি ডাল, রাজমা, সয়া ডাল— তালিকাটা লম্বা। এর প্রত্যেকটিতেই যথেষ্ট পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান আছে। ডালভেদে পুষ্টিগুণের খুব একটা তারতম্য নেই। তবে কোন ডাল কারা খেলে বেশি উপকার পাবেন, তা জেনে রাখা ভাল।

মুসুর ডাল

গরম ভাতে মুসুর ডালের স্বাদই আলাদা। এই ডাল প্রোটিন, ফাইবার, ম্যাগনেশিয়াম এবং আয়রনে সমৃদ্ধ। হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং ওজন কমাতে সহায়তা করে। এতে থাকা লেসিথিন লিভারে চর্বি জমতে বাধা দেয়। ফ্যাটি লিভারের সমস্যা কমাতেও মুসুর ডালের জুড়ি মেলা ভার।

কারা খাবেন: ওজন কমাতে চাইছেন যাঁরা বা হজমের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ভাল। অন্তঃসত্ত্বারা আয়রন ও ফোলেটের জন্য এই ডাল খেতে পারেন।

মুগ ডাল

সহজপাচ্য হওয়ায় পেটের সমস্যা, গ্যাস বা অম্বলের রোগীদের জন্য খুবই উপকারী। এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে। মুগ ডাল রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে।

কারা খাবেন: দ্রুত মেদ কমাতে চাইলে, ডায়াবিটিস, গ্যাস-অম্বলের সমস্যা থাকলে এই ডাল খাওয়া যেতে পারে। ইউরিক অ্যাসিডের জন্য মুসুর ডাল খাওয়া বারণ হলে বিকল্প হিসেবে মুগ ডাল খেতে পারেন।

ছোলার ডাল

ছোলার ডাল রুটি বা লুচি দিয়ে খেতে খুবই ভাল লাগে। এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা হজমশক্তি বৃদ্ধি করে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ডাল উপকারী।

কারা খাবেন: ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই ডাল ভাল। রক্তাল্পতার সমস্যাও কমাতেও সাহায্য করে এই ডাল।

কলাইয়ের ডাল

প্রোটিন ও ভিটামিন বি-এর ভাল উৎস। এতে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। কলাই ডাল রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণেও সাহায্য করে এই ডাল।

কারা খাবেন: কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি ভোগালে এই ডাল খেলে উপকার পেতে পারেন। ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলেও এই ডাল খাওয়া যেতে পারে।

  • rgsamachar

    Related Posts

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…জেনেটিসিস্ট জেনিফার এ মার্শাল গ্রেভসের মতে, এই ধারা অব্যাহত থাকলে ১ কোটি ১০ লক্ষ বছর পরে পুরোপুরি মুছে…

    Read more

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্বনিজস্ব সংবাদদাতা:কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্দল কাউন্সিলর তথা…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ফুরিয়ে যাচ্ছে ‘ওয়াই’ ক্রোমোজোম, পৃথিবী থেকে কি মুছে যাবে পুরুষ জাতিই? বিজ্ঞান বলছে…

    কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বিতর্ক, লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে নিয়ে প্রশ্নে সরব বিজেপির শীর্ষ নেতৃত্ব

    জরুরি পরিস্থিতিতে একটাই নম্বর ১১২, পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছাবে পুলিশ! চালু হচ্ছে অত্যাধুনিক ইমার্জেন্সি রেসপন্স ব্যবস্থা

    চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও ৫০০ থানায় ২৪ ঘণ্টার মহিলা হেল্পডেস্ক !

    DA নিয়ে বড় সুখবরপশ্চিমবঙ্গ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর: DA বেড়ে ৩৮%DA নিয়ে বড় সুখবর

    অর্জুন সিংয়ের পাশে বসতেই দেখা গেল কৌশভ বাগচীকে, তারপরই অনুষ্ঠানের মাঝপথে প্রস্থান