বাংলাদেশে ভোট দিয়ে ফের ভারতে, কাকদ্বীপে ভাড়াবাড়িতে ৩ বছর! ২৮ মৎস্যজীবী-সহ ট্রলার আটকে নয়া তথ্য

গত রবিবার রাতে ‘এফবি সাগর’ নামে একটি বাংলাদেশি ট্রলার আটক হয় ফ্রেজ়ারগঞ্জে। ২৮ জন মৎস্যজীবীকে নিয়ে সীমান্তবর্তী জলসীমায় প্রবেশ করেছিল ট্রলারটি।

সদ্যসমাপ্ত বাংলাদেশের সাধারণ নির্বাচন অংশ নিয়েছিলেন তাঁরা। ভোট দিয়ে আবার চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ২৮ বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করে এমনই তথ্য পেল পুলিশ। তাঁরা প্রত্যেকেই এখন জেল হেফাজতে।

পুলিশ সূত্রে খবর, রবীন্দ্রনাথ দাস নামে এক মৎস্যজীবীর কাছে ভারত ও বাংলাদেশ, দুই দেশের পরিচয়পত্র মিলেছে। তবে আদতে তিনি বাংলাদেশের বাসিন্দা। কুতুবদিয়া জেলায় তাঁর বাড়ি। গত তিন বছর ধরে কাকদ্বীপে বাড়িভাড়া করে ছিলেন তিনি। বাড়ির মালিক জানিয়েছেন, কয়েক মাস আগে অন্য একটি বাড়ি ভাড়া করে চলে যান রবীন্দ্রনাথ।

পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে বাংলাদেশে নির্বাচনের আগে রবীন্দ্রনাথ নিজের দেশে ফিরে যান। ভোট দিয়ে আবার ফিরে এসেছিলেন। তাঁর সঙ্গীরাও একই কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। ২৮ মৎস্যজীবীই অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন কি না, তদন্তসাপেক্ষ।

উল্লেখ্য, গত রবিবার রাতে ‘এফবি সাগর’ নামে একটি বাংলাদেশি ট্রলার আটক হয় ফ্রেজ়ারগঞ্জে। ২৮ জন মৎস্যজীবীকে নিয়ে সীমান্তবর্তী জলসীমায় প্রবেশ করেছিল ট্রলারটি। ওই ট্রলারে ছিলেন রবীন্দ্রনাথ। তাঁদের নথিপত্র যাচাই শুরু হয়েছিল। দুই দেশের পরিচয়পত্র, বাংলাদেশে ভোটদান এবং দীর্ঘ দিন ধরে ভারতে বসবাস—এই তিনটি বিষয় ঘিরে জলঘোলা হয়। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ২৮ জন মৎস্যজীবী ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের বক্তব্যে অসঙ্গতি মেলে। পরে ২৮ জন মৎস্যজীবীকে ফ্রেজ়ারগঞ্জ কোস্টাল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আটক করা ট্রলারটিকে ফ্রেজ়ারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের প্রেক্ষিতে বিস্তারিত তদন্ত চলছে।

  • rgsamachar

    Related Posts

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    জোড়া মিছিল রুখতে ৫০০০ পুলিশ, র‌্যাফ মোতায়েন করা হয়েছে। যন্তরে মন্তরমুখী সমস্ত রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। অশোক রোড এলাকাকেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-আন্দোলন…

    Read more

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    জ্ঞানেশ-বিরোধী আন্দোলনে জুড়ল সাংবাদিকদের নিগ্রহের অভিযোগও, দিল্লিতে থানা ঘিরে চলছে নানা দলের বিক্ষোভ

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন