বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, ভারী বর্ষণও হতে পারে দক্ষিণবঙ্গের ৯ জেলায়! বুধবার পর্যন্ত কবে কোথায় কী পূর্বাভাস

ক্যালেন্ডারের পাতা বর্ষা পেরিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে বর্ষা এখনও বিদায় নেয়নি। বরং আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। সে বিষয়ে সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে সপ্তাহান্তে ফের বৃষ্টি বাড়তে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা এখনও সক্রিয়। রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে তা পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া, মধ্যপ্রদেশের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে। বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আরও কিছু দিন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টি চলতে পারে।

কলকাতায় আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দু’একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। তবে মঙ্গলবার থেকে কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সেই সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায়। রবিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা।

রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার বাদে উত্তরের এই চার জেলাতেই ফের ভারী বৃষ্টি হবে শুক্রবার এবং শনিবার। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি বেশি।

  • rgsamachar

    Related Posts

    আরও তিন জন ভারতীয় উদ্ধার নেপালে! আটকে ছিলেন ত্রিশূলী বাজার এলাকায়, এ পর্যন্ত ১৬৯ জন, জানাল জয়শঙ্করের মন্ত্রক

    গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। এখনও পর্যন্ত কত জন ভারতীয়কে…

    Read more

    বিরিয়ানিতে মিশছে কারখানার বিষাক্ত রং? রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো বিরিয়ানি চিনবেন কী ভাবে?

    খাবারে ভেজাল, মিশছে নিষিদ্ধ রংও। জেলায় জেলায় অভিযান চালিয়ে ভেজাল খাবার চিহ্নিত করছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। পাড়ার যে দোকান থেকে বিরিয়ানি কিনছেন বা রেস্তরাঁ থেকে আনাচ্ছেন, তাতে নিষিদ্ধ রং…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, ভারী বর্ষণও হতে পারে দক্ষিণবঙ্গের ৯ জেলায়! বুধবার পর্যন্ত কবে কোথায় কী পূর্বাভাস

    আরও তিন জন ভারতীয় উদ্ধার নেপালে! আটকে ছিলেন ত্রিশূলী বাজার এলাকায়, এ পর্যন্ত ১৬৯ জন, জানাল জয়শঙ্করের মন্ত্রক

    বিরিয়ানিতে মিশছে কারখানার বিষাক্ত রং? রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো বিরিয়ানি চিনবেন কী ভাবে?

    শিয়রে শমন, কলকাতা-মুম্বইকে গিলবে সমুদ্র! ভিটেহারা হবেন লক্ষ লক্ষ মানুষ, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ভয়ঙ্কর ইঙ্গিত

    টানা ছ’দিন নেপালের আকাশে উড়ে শতাধিক উদ্ধার অভিযান! রেকর্ড গড়া কে এই আকাশকন্যা প্রিয়া?

    অগস্টে অভিষেক, অগস্টেই বিদায়! লাল কার্ড, ভগ্ন হৃদয়, অবসর ভেঙে ফিরে বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ মেসির