রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল, ছয় বিমানকর্মী-সহ অন্তত ৪৬ জন যাত্রী ভিতরে ছিলেন

রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স

রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। বিমানটির খোঁজে তল্লাশি অভিযানে নামা একটি হেলিকপ্টার থেকে বিমানটির পোড়া ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গিয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। বিমানটি কী ভাবে ভেঙে পড়ল কিংবা বিমানে থাকা যাত্রীরা সুরক্ষিত রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে আশঙ্কা করা হচ্ছে, বিমানের কোনও আরোহীই আর বেঁচে নেই।

যাত্রিবাহী ওই বিমানে ছিলেন ছয় বিমানকর্মী-সহ মোট ৪৬ জন। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির তরফে বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, সেটি কোথায় রয়েছে, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়, বিমানটি সাইবেরিয়ার আঙ্গারা এয়ারলাইন্সের মালিকানাধীন। বিমানটির গন্তব্যস্থল ছিল রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডা। ওই প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছে।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?