হরিদ্বারের মনসাদেবী মন্দিরে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ছয় জনের, আহত অনেকে! চলছে উদ্ধারকাজ

রবিবার সকালে হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোলে। সিঁড়ি বেয়ে পৌঁছোতে হয় মন্দিরে। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

রবিবার সকালে হরিদ্বারের ওই মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোলে। সিঁড়ি বেয়ে পৌঁছোতে হয় মন্দিরে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হঠাৎ ওই সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের উপর পড়ে যান। তাঁদের টপকে মন্দিরে পৌঁছোতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে এএনআই-কে জানিয়েছেন, তিনি খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে উদ্ধারের কাজে গতি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, একে একে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছোচ্ছে ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে পাঠানো হচ্ছে। সূত্রের খবর, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে | এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। দুঃখপ্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে সরকারের তরফে সব রকম সাহায্যেরও আশ্বাস দিয়েছেন ধামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। তিনি জানান, হরিদ্বারের মনসাদেবী মন্দিরের দুর্ঘটনা খুবই বেদনাদায়ক।

  • rgsamachar

    Related Posts

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    প্রথম বার ধরা পড়ে আশির দশকের মাঝামাঝি সময়ে। জানা যায়, ফুটো হয়ে গিয়েছে বায়ুমণ্ডলের ওজ়োন স্তর। যা ঘুম উড়িয়ে দেয় গোটা পৃথিবীর। এত বছর পেরিয়েও সেই ‘রোগ’ থেকে কাটিয়ে ওঠেনি…

    Read more

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    বৃহস্পতিবার রাতে পার্ক স্ট্রিটের একটি হোটেলের কাছে উদ্ধার হল ৫৬টি মোবাইল ফোন। সেখানে ঘাঁটি গেড়েছিলেন এক বাংলাদেশি নাগরিক এবং ২৪ পরগনার এক বাসিন্দা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয়েছে ফোনগুলি। পুলিশের…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    ওজ়োন স্তর হল পৃথিবীর বর্মের মতো। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে আছে এই ওজ়োনের স্তর। আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম জানা যায়, বর্মে ফুটো হয়ে গিয়েছে।

    পার্ক স্ট্রিট থেকে উদ্ধার চুরি-যাওয়া ৫৬টি মোবাইল ফোন! আটক এক বাংলাদেশি-সহ দুই ভারতীয় নাগরিক

    Rum-Whisky-Vodka: রাম-হুইস্কি-ভদকার মধ্যে পার্থক্য কী জানেন? কোনটি খেলে বেশি নেশা হয়? বেশিরভাগ মানুষই না জেনেই খান

    প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে সিসিটিভি বাধ্যতামূলক হতে পারে দোকানে

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    কী কী রয়েছে সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যুরহস্যে দায়ের সিবিআইয়ের এফআইআরে?