Metro Rail: শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন

শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। ২ ঘণ্টা কর্মবিরতির ডাক বিজেপির। আরজিকরের ঘটনার প্রতিবাদেই এই বনধ এবং কর্মবিরতির ডাক। ধর্মঘট নিয়ে ইতিমধ‍্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নবান্ন। এবার মেট্রো চলবে কিনা স্পষ্টবার্তায় জানিয়ে দিল রেল কতৃপক্ষ।মেট্রে রেল কতৃপক্ষের পক্ষ থেকে একটি বিশেষ বার্তায় জানান হয়েছে, আগামীকাল, শুক্রবার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে মেট্রো রেল পরিষেবা। ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইন। সব লাইনেই অন‍্যান‍্য দিনের মতো চলবে মেট্রো। ১২ ঘণ্টার বনধের প্রভাবে বিঘ্নিত হবে না সকাল ৬.০০ থেকে সন্ধ‍্যে ৬.০০ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা।

মেট্রো পরিষেবার স্বাভাবিক রাখতে স্টেশনগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে। যেকোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে। মেট্রো আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন‍্য কেন্দ্রীয় মেট্রো রেল ভবন থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শুক্রবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে কোনও প্রভাব পড়বে না।’’ রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।’’

  • Editor RG Samachar

    Related Posts

    ৩ সেপ্টেম্বর ঘুরে যাবে ‘খেলা’! বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন মমতা! ফাঁস হতেই তোলপাড়

    আরজি কর কাণ্ডে প্রবল চাপে রয়েছে মমতা সরকার। ঘরে, বাইরে তুমুল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। এই আবহে ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন একটি বড় ঘোষণা করেছেন…

    Read more

    R G Kar Medical College And Hospital Incident: আরজি করে হামলার প্রতিবাদ, ২৪ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্ত আইএমএ-র চিকিৎসকদের

    আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের দেশ জুড়ে কর্মবিরতির সিদ্ধান্ত রেসিডেন্ট ডাক্তারদের। বৃহস্পতিবার দুপুরে বিবৃতি জারি করে এমনটাই জানায় আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই কি চাকরি যাবে গুরু গম্ভীরের? মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড

    আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে মাটিতে আছড়ে পড়েছিল অজিত পওয়ারের বিমান, নতুন ভিডিয়োয় আর কী কী দেখা গেল

    অজিতের বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর উদ্ধার হল ব্ল্যাকবক্স! ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে কী ঘটেছিল ককপিটে?

    বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য বিমানের টিকিট কেটে ফেলেছে পাকিস্তান! নকভির হুমকিতে কি জোর নেই, উঠছে প্রশ্ন

    স্যাটেলাইট সেফটি গিয়ার ছিল না অজিত পওয়ারের বিমানে? তার জেরেই কি দুর্ঘটনার শিকার হতে হল? কী এই প্রযুক্তি?

    চলতি অর্থবর্ষের তুলনায় ভারতে জিডিপি বৃদ্ধির হার বাড়ছে! পূর্বাভাস অর্থনৈতিক সমীক্ষায়, লোকসভায় পেশ করলেন নির্মলা