মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের, ৫ জুনের মধ্যে হাজিরার নির্দেশ
এবার মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব করল পুলিশ। ৫ জুনের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। দিন কয়েকআগেই যুবভারতীতে মেসি কাণ্ডে ফ্রেশ FIR করে বিধাননগর পুলিশ। সেখানে অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ করা হয়েছিল। সোমবার বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। এর আগেও প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে এফআইআর দায়ের করেছিলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। বাংলার নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই মেসি কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন নিশীথ প্রামাণিক। সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে একগুচ্ছ উন্নয়নমূলক বার্তা দেওয়া পাশাপাশি মেসি কাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছেন বলে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের নতুন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী। যুবভারতীতে মেসি-ইভেন্টে বিশৃঙ্খলা হয়। সেই কাণ্ডে শতদ্রু ছিলেন কাঠগড়ায়। তারপর ৩৮ দিন জেলবন্দি থাকতে হয়েছিল তাঁকে। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত এতদিন কোথায় ছিলেন, এ প্রশ্ন এখন অনেকের মনে। অবশেষে তিনি কামব্যাক করেন। জানান, মেসি ইভেন্টে বিশৃঙ্খলার দায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মেসির সফরে যুবভারতীর অনুষ্ঠানের প্রচুর টিকিট শতদ্রুর কাছ থেকে অরূপ দাবি করেছিলেন বলে অভিযোগ। আরও অভিযোগ, টিকিট দেওয়া না হলে বা তাঁর কথা অমান্য করলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শতদ্রু দত্ত বলেছিলেন, ‘অরূপ বিশ্বাস মেসিকে পাড়ার পল্টু ভাবল। মেসির কাঁধে-পেটে হাত দিয়ে নিজের ফাংশন বানিয়ে ফেলল। ওটা একটা পাবলিক ইভেন্ট ছিল। সেখানে কীভাবে নিজের পরিবারের লোক নিয়ে মাঠের মধ্যে ছবি তুলল? সেদিন যদি মেসির কোনও ক্ষতি হয়ে যেত, সেই দায়িত্বটা কে নিত? এমনিতে ইভেন্টটা নিয়ে আন্তর্জাতিক স্তরে নিউজ হয়েছিল। সামনে বিশ্বকাপ রয়েছে। তারা তো আমাকে কেউ ছেড়ে কথা বলত না।’

  • rgsamachar

    Related Posts

    আরও তিন জন ভারতীয় উদ্ধার নেপালে! আটকে ছিলেন ত্রিশূলী বাজার এলাকায়, এ পর্যন্ত ১৬৯ জন, জানাল জয়শঙ্করের মন্ত্রক

    গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। এখনও পর্যন্ত কত জন ভারতীয়কে…

    Read more

    বিরিয়ানিতে মিশছে কারখানার বিষাক্ত রং? রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো বিরিয়ানি চিনবেন কী ভাবে?

    খাবারে ভেজাল, মিশছে নিষিদ্ধ রংও। জেলায় জেলায় অভিযান চালিয়ে ভেজাল খাবার চিহ্নিত করছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। পাড়ার যে দোকান থেকে বিরিয়ানি কিনছেন বা রেস্তরাঁ থেকে আনাচ্ছেন, তাতে নিষিদ্ধ রং…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    আরও তিন জন ভারতীয় উদ্ধার নেপালে! আটকে ছিলেন ত্রিশূলী বাজার এলাকায়, এ পর্যন্ত ১৬৯ জন, জানাল জয়শঙ্করের মন্ত্রক

    বিরিয়ানিতে মিশছে কারখানার বিষাক্ত রং? রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো বিরিয়ানি চিনবেন কী ভাবে?

    শিয়রে শমন, কলকাতা-মুম্বইকে গিলবে সমুদ্র! ভিটেহারা হবেন লক্ষ লক্ষ মানুষ, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে ভয়ঙ্কর ইঙ্গিত

    টানা ছ’দিন নেপালের আকাশে উড়ে শতাধিক উদ্ধার অভিযান! রেকর্ড গড়া কে এই আকাশকন্যা প্রিয়া?

    অগস্টে অভিষেক, অগস্টেই বিদায়! লাল কার্ড, ভগ্ন হৃদয়, অবসর ভেঙে ফিরে বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ মেসির

    তাণ্ডবে টিকে যাওয়ার রহস্য কী? ফাঁস করলেন নেপালের সেই ভাইরাল হওয়া ‘অলৌকিক সবুজ বাড়ি’র কর্তা