ব্রিক্‌‌সের শেষ দিনে সাত দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী, বিরোধীরা গেলেনই না! হাজির পদ্মের ছয় মুখ্যমন্ত্রী

দু’দিনের ব্রিক্‌স সম্মেলন শেষ হয়েছে রবিবার। বিভিন্ন দেশ থেকে যে প্রতিনিধিরা এসেছিলেন, তাঁরা একে একে ফিরে গিয়েছেন। সম্মেলনের শেষ দিনে মোট সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দক্ষিণ আফ্রিকা, ফিলিপিন্স, মিশর ছাড়াও রবিবার মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের তালিকায় ছিল কাজ়াখস্তান, বুরুন্ডি, উগান্ডা এবং নাইজেরিয়া। মূলত বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তিগত সহায়তা এবং প্রতিরক্ষার উপর জোর দেওয়া হয়েছে এই সমস্ত আলোচনায়। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার সঙ্গে বিরল খনিজ, পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তি নিয়ে কথা বলেছেন মোদী। দুই দেশের পারস্পরিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতার সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা হয়েছে। উন্নয়নশীল দেশগুলিকে অগ্রাধিকার দিয়ে আফ্রিকার উন্নতির জন্য একসঙ্গে কাজ করবে ভারত, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পারস্পরিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি, বাণিজ্য এবং মহাকাশবিজ্ঞান নিয়ে কথা বলেছেন মোদী। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা এল-সিসির সঙ্গে বৈঠকটিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে ভারত-মিশর বন্ধুত্বের পাশাপাশি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং তাতে মিশরের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে আমেরিকা-ইজ়রায়েলের সংঘাতে মিশর প্রথম থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান, চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।

ব্রিক্‌স সম্মেলন উপলক্ষে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শনিবার রাতে নৈশভোজের আয়োজন করেছিলেন মোদী। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আমন্ত্রিতেরা ছিলেন। বিজেপি-শাসিত ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী ওই নৈশভোজে যোগ দেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামী এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিরোধী-শাসিত কোনও রাজ্য প্রতিনিধি পাঠায়নি দিল্লিতে।

  • rgsamachar

    Related Posts

    নকভির হাত থেকে ট্রফি নেবেন না হরমনপ্রীতেরা, আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড! বিতর্কে প্রথম মুখ খুলল দল

    এশিয়া কাপ জেতার পরেও ট্রফি নেয়নি ভারতীয় দল। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মাঠ ছা়ড়েন হরমনপ্রীত কৌরেরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কাছ…

    Read more

    ডেঙ্গি রুখতে জারি দ্বিতীয় দফার সতর্কতা

    সূত্রের খবর, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ছিলেন ৭৭০ জন। ৩১ জুলাই তা বেড়ে হয় ১৯৪৬। ৩১ অগস্ট সংখ্যাটা দ্বিগুণ হয়ে ৩৯৬৬ হয়েছিল। ২ সেপ্টেম্বর পর্যন্ত সেই…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exclusive

    নকভির হাত থেকে ট্রফি নেবেন না হরমনপ্রীতেরা, আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড! বিতর্কে প্রথম মুখ খুলল দল

    ব্রিক্‌‌সের শেষ দিনে সাত দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন মোদী, বিরোধীরা গেলেনই না! হাজির পদ্মের ছয় মুখ্যমন্ত্রী

    ডেঙ্গি রুখতে জারি দ্বিতীয় দফার সতর্কতা

    বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, ভারী বর্ষণও হতে পারে দক্ষিণবঙ্গের ৯ জেলায়! বুধবার পর্যন্ত কবে কোথায় কী পূর্বাভাস

    আরও তিন জন ভারতীয় উদ্ধার নেপালে! আটকে ছিলেন ত্রিশূলী বাজার এলাকায়, এ পর্যন্ত ১৬৯ জন, জানাল জয়শঙ্করের মন্ত্রক

    বিরিয়ানিতে মিশছে কারখানার বিষাক্ত রং? রাসায়নিক ও কৃত্রিম রং মেশানো বিরিয়ানি চিনবেন কী ভাবে?